Siddheswari Girls’ High School
background image

সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয় ঢাকা শহরের প্রাণকেন্দ্র শান্তিনগর মোড়ের পশ্চিমে নিউ বেইলি রোডে অবস্থিত একটি ঐতিহ্যবাহী নারীশিক্ষা প্রতিষ্ঠান । শিক্ষা দরদি শ্রী শ্রী বিভূতিভূষণ আহির ব্রিটিশ শাসনামলে ১৯৩৩ খ্রিষ্টাব্দের ০১ জানুয়ারি তাঁর নিজস্ব বাস ভবনের একটি অব্যবহৃত কক্ষে কতিপয় বিদ্যানুরাগী ব্যক্তিবর্গের সহায়তায় সিদ্ধেশ্বরী এলাকার ছেলে-মেয়েদের জন্য সিদ্ধেশ্বরী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন । তিনি নিজ খরচে ছাত্র-ছাত্রীদের পাঠদানের জন্য স্কুল ঘর করে স্বামী-স্ত্রী উভয়েই পাঠদান শুরু করেন এবং পরবর্তীতে তাঁরা বিদ্যালয়ের নামে ১.২৮ একর সম্পত্তি দান করেন। তৎকালীন স্কুল ম্যানেজিং কমিটি ৫০ দশকের শেষের দিকে জায়গা খরিদ করে ছেলেদের জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠান ‘সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়' প্রতিষ্ঠা করেন এবং আদি প্রতিষ্ঠিত বিদ্যালয়টি ‘সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়' হিসেবে এ পর্যন্ত মেয়েদের শিক্ষাদান করে আসছে । বর্তমানে বিদ্যালয় ভবনটি উত্তর-পূর্ব পার্শ্বে দোতলা, পশ্চিম পার্শ্বে চারতলা এবং দক্ষিণে ছয়তলা ভবন। এছাড়াও পিংক ভবন, সততা স্টোর, যার সম্মুখে রয়েছে সুদৃশ্য খেলার মাঠ এবং শিশুপার্ক । ম্যানেজিং কমিটির সুযোগ্য মাননীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ রইসুল আলম ময়না, বন ও পরিবেশ সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগ, বোর্ড মেম্বার, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এর নেতৃত্বে পরিচালনা পর্ষদের সদস্যগণের সুচারু পরিচালনায় বিদ্যালয়ের ছাত্রীরা PEC, JSC ও SSC তেও ঈর্ষণীয় ফলাফল করছে। জে.এস.সি, পি.ই.সি এবং এস.এস.সি পরীক্ষায় শতভাগ পাসসহ একাধিকবার রমনা থানায় প্রথম হওয়ার গৌরব অর্জন করেছে। বর্তমানে বাংলা মাধ্যমে উভয় শিফটে মোট ৩০০০ ছাত্রী অধ্যয়ন করছে । সম্মানিত সভাপতির ঐকান্তিক প্রচেষ্টায় ২০১৪ সালে ইংলিশ ভার্সন চালু করা হয়। ২০১৯ সালে ইংলিশ ভার্সনে প্রথম ব্যাচের JSC পরীক্ষায় শতভাগ পাস সহ অভাবনীয় সাফল্য অর্জন করেছে। বর্তমানে ইংলিশ ভার্সনে ছাত্রী সংখ্যা ৮০০ জন । শিক্ষানুরাগী অভিজ্ঞ প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ সাহাব উদ্দিন মোল্লার নেতৃত্বে দক্ষ সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ দেলোয়ার হোসেন, ইংলিশ ভার্সনের সহকারী প্রধান শিক্ষক শামীম আক্তার শামা ও শিক্ষক-শিক্ষিকাগণের সহযোগিতায় এবং সর্বোপরি বিদ্যালয় পরিচালনা পর্ষদের সুদক্ষ পরিচালনায় বিদ্যালয়ে বর্তমানে বাংলা মাধ্যমে দু'টি শিফটে জুনিয়র ওয়ান থেকে ১০ম শ্রেণি এবং ইংরেজি ভার্সনে কেজি ওয়ান থেকে ১০ম শ্রেণি পর্যন্ত সুন্দর পরিবেশে পাঠদান কার্যক্রম চলছে। বর্তমানে পৃথিবী যখন ঈড়ারফ-১৯ এ আক্রান্ত, পুরো বিশ্ব যখন থেমে গেছে, শিক্ষা-কার্যক্রম যখন বন্ধ তখন সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয় এর মাননীয় সভাপতির সুচিন্তিত নির্দেশনায় অনলাইন এর মাধ্যমে শিক্ষার্থীরা পড়ালেখা সচল রেখেছে। ক্লাস, পরীক্ষা, ফলাফল প্রকাশ, সাংস্কৃতিক অনুষ্ঠান সবকিছু অনলাইনে সম্পন্ন করার মাধ্যমে অভাবনীয় সফলতা অর্জন হয়েছে।

বাংলাদেশে নারী শিক্ষা প্রসারের অন্যতম প্রতিষ্ঠান হিসাবে এ বিদ্যালয়ের ভূমিকা অসামান্য। দেশের নারী সমাজকে এগিয়ে নিতে যে সকল কৃতি নারী অগ্রণী ভূমিকা পালন করেছেন তাদের মধ্যে অনেকেই এ বিদ্যালয়ের শিক্ষক বা ছাত্রী ছিলেন। প্রাক্তন প্রতিষ্ঠান প্রধানদের মধ্যে মিসেস রহিমা খাতুন দীর্ঘ ২৯ বছর এ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর সময়ে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নসহ শিক্ষার মানের প্রভূত উন্নয়ন সাধিত হয়। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, শহিদ জননী জাহানারা ইমামও এই প্রতিষ্ঠানের স্বল্পকালীন প্রধান শিক্ষিকার দায়িত্ব পালন করেন। আমরা তাঁদের রুহের মাগফেরাত কামনা করছি । বিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্রীদের মধ্যে অন্যতম সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী, গাজীপুর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মেহের আফরোজ চুমকি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক ড. জিনাতুন্নেসা এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সরকারি কর্ম কমিশনের প্রথম মহিলা চেয়ারম্যান তাহমিদ আরা বেগম। প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সাহারা খাতুন এবং প্রথম মহিলা ব্যারিস্টার রাবেয়া ভূঞা, তারাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ এর পৌর মেয়র হাসিনা গাজী, আবুজর গিফারী কলেজের অধ্যক্ষ শিরিন আক্তার বানু এ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রীদের মধ্যে অন্যতম। যে সকল প্রাক্তন ছাত্রী বিভিন্ন সময়ে এস.এস.সি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল করে বিদ্যালয়ের সুনাম অর্জন করেছিলেন তাঁদের মধ্যে অন্যতম ফেরদৌসী আক্তার, সাবেক অতিরিক্ত সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়, ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. ফেরদৌসী ইসলাম, বিভাগীয় প্রধান (প্রসূতি বিভাগ), ডা. সৈয়দা আফরোজা (শিশু বিশেষজ্ঞ), অধ্যাপক নাসরিন হোসাইন বিভাগীয় প্রধান (ইংরেজি) ঢাকা কলেজ, ঢাকা মেডিকেল কলেজের (এনাটমি) বিভাগের অধ্যাপক ড. শামীম আরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোবাশ্বিরা খাতুন, ইডেন কলেজের বাংলার অধ্যাপক সানজিদা খাতুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক শারমীন আকতার, লালমাটিয়া মহিলা মহাবিদ্যালয়ের সহযোগী অধ্যাপক দিল আফরোজ এবং লায়লা আরজুমান্দ বানু, পরিচালক, প্রোগ্রাম এবং পরিকল্পনা বিটিভি।

সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয় জন্মলগ্ন থেকে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও বিনোদনকে গুরুত্ব সহকারে বিবেচনা করে আসছে। ৬০ ও ৭০ দশকে দেশের বিভিন্ন কর্মক্ষেত্রে, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গণে যে সব নারী সফলতার স্বাক্ষর রেখেছেন তাঁদের বেশির ভাগই এই সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী। তাঁদের মধ্যে বিশিষ্ট চিত্রনায়িকা সুজাতা, প্রখ্যাত গায়িকা সাবিনা ইয়াসমিন, নীনা হামিদ, রেবেকা সুলতানা, শবনম মুশতারী, আবিদা সুলতানা, পারভীন মুশতারী, সাবিনা আকতার রুনা, শামীমা ইয়াসমীন শিমু, পারসোনার স্বত্বাধিকারী বিশিষ্ট বিউটিশিয়ান কানিজ আলমাস উল্লেখযোগ্য।


মিশন:

জ্ঞান, দক্ষতা, যোগ্যতা ও নৈতিকতার উতকর্ষ সাধন, মেধা, মনন, ও সৃজনশীলতায় শ্রেষ্ঠত্ব অর্জন, দেশপ্রেম ও জবাবদিহিতায় উদ্দীপ্ত নেতৃত্ব বিনির্মাণ এবং মানবকল্যাণে একক ও সামাজিক অংশগ্রহণ নিশ্চিত করা ।

ভিশন:

কল্যাণময় সমাজ বিনির্মাণে সকল মানবিক মূল্যবোধে উজ্জীবিত কাঙ্খিত প্রজম্ম ও নেতৃত্ব তৈরী করা।

সম্মানিত পরিচালনা পর্ষদ